۞ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম ۞ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
۞ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম ۞ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

আহলান সাহলান উম্মুল উম্মি তাশরীফান


শাহরুল আযম, সাইয়্যিদুশ শুহুর, শাহী রবিউল,

আলিশান অতুল, অরাউল অরা আবাদুল আবাদুল।

খোশ আমদেদ, খোশ আমদেদ


বছর ঘুরে মোদের মাঝে
৭ই রবীউল আউওয়াল এলো ফিরে
খোশ আমদেদ, খোশ আমদেদ
মারহাবা মারহাবা মারহাবা।

উম্মুল উমাম আম্মাজী ক্বিবলা
উম্মত মাঝে হক্বের দিশা
শান্তি মুক্তি রহম সবই
পেতে হন আম্মাজী সহায়।

শায়েখ পেতে আম্মাজী মোর
সবচেয়ে বড় উছীলা হন
আম্মা আপনার রেযা দিন
অধমকে কবুল করে নিন।

এই জীবনের পরম পাওয়া
সাইয়্যিদুল আ’ইয়াদ পালন করা
আনন্দের এই শুভ ক্ষণে
ছলাত পঠি আম্মাজী শানে।

আগমনে ধরায় আম্মাজী উনার
খুশিতে সবই হয় উজাড়
আম্মাজীর দয়া চাই
কবুলের আরজি জানাই।

http://al-ihsan.net/FullText.aspx?subid=7&textid=3602

উম্মুল উমাম তিনি নবীজি উনার লখতে জিগার


নবীজি উনার আওলাদ পরশমণি দুলালী

বসুধায় উম্মুল উমাম তিনি লক্ববে যাহরায়ী ॥

সুলত্বানায়ে কাওনাইন


উম্মুল উমাম মোদের আম্মাজী

চাই সদা আপনার নেক রাজী,
আপনার দ্বারে মোরা ভিখারী
আপনি পথহারাদের দিশারী

কারামতে সাইয়্যিদাতুল আলামীন হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম

কারামত শব্দের অর্থ মান-সম্মান-ইজ্জত। আল্লাহ পাক উনার বিষয়গুলো হচ্ছে কুদরতের অন্তর্ভূক্ত, সবকিছুইতো কুদরত দ্বারা নিয়ন্ত্রিত। আর নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিষয়গুলো হচ্ছে মু’যিযা শরীফ।

সুমহান ৭ই রবীউল আউওয়াল শরীফ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস

সমস্ত প্রশংসা, বেশুমার ছানা-সিফত, অসংখ্য দুরূদ ও সালাম, অগণিত শুকরিয়া খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক এবং উনার প্রিয়তম হাবীব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্য। উনারা অত্যন্ত আদর করে সোহাগ করে মুহব্বত করে খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনাকে হাদিয়া করেছেন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাকে।

সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সুমহান শান

সাইয়্যিদুল আউলিয়া, গাউছুল আ’যম, হাবীবুল্লাহ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার লক্ষ কোটি রহমত, বরকত, সাকীনা, মাগফিরাত, দয়া-দান, ইহসান মুবারক যার কারণে আমরাসহ সারা কায়িনাত আমা
দের দোজাহানের মমতাময়ী মাতা আদরণীয় মা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ইমামুছ ছিদ্দীক্বা, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, ওলীয়ে মাদারযাদ, আওলাদুর রসূল, হাবীবাতুল্লাহ, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাকে লাভ করেছি।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই আমার হযরত আহলে বাইত শরীফ ও সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালাম উনারা আসমান ও যমীনবাসীদের জন্য নিরাপত্তা দানকারী।” সুবহানাল্লাহ!

শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

শানে হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম


আম্মাজী, ওগো আম্মাজী, আম্মাজী, আমার আম্মাজী

আম্মাজী, ওগো আম্মাজী, আম্মাজী, প্রিয় আম্মাজী
দিল খুলে বলো, প্রাণ খুলে বলো, মন খুলে বলো, শাহী আম্মাজী।

আপনি যে ইলাহীর শ্রেষ্ঠা হাবীবা
আপনি যে হাবীবজীর শ্রেষ্ঠা হাদিয়া
আপনার নূরে হয় জগৎ উজালা।

ত্বহিরা, তইয়িবা ইলাহী রায়হানা
ফক্বীহা, সাইয়্যিদা, হাবীবী মাশুকা
মামদূহজী উনার হন আপনি দিলরুবা।

মোরা সন্তান, অধম নাফরমান
মোরা গোলাম, অধম নাফরমান
নেই কোনো আদব, ইলিম হে সাইয়্যিদাজাহান।

হব সফলকাম মোরা সন্তান
হব সফলকাম মোরা গোলাম
পাই যদি আপনার দয়া-ইহসান।

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

পবিত্র ১৯শে শাওয়াল শরীফ: একটি জান্নাতী বাগান উনার সূচনালগ্নের দিবস


পবিত্র ১৯শে শাওয়াল শরীফ ১৪০৮ হিজরী। আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেলো এক জান্নাতী বাগানের। সেই বাগান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করলেন পঞ্চদশ হিজরী শতকের মহান মুজাদ্দিদ, যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, গাউছুল আ’যম, হাকীমুল হাদীছ, জাব্বারিউল আউওয়াল, ক্বইউল আউওয়াল, ছহিবু সুলত্বানিন নাছীর, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা ইমাম ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাইশী আলাইহিস সালাম। তিনি ১৯শে শাওওয়াল শরীফ সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ফক্বিহাতুন নিসা, মজিদাতুন নিসা, হামিদাতুন নিসা, নূরে মদীনা, গুলে মুবীনা, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাকে শাদী মুবারকের মাধ্যমে এক জান্নাতী বাগানের সূচনা করলেন। জগদ্বাসীদের জন্য জান্নাতী মেহমান হাদিয়ার আনুষ্ঠানিকতা পূর্ণ করলেন।
সেই বাগানের প্রথম জান্নাতী মেহমান, উম্মু আবীহা, রহীমাহ, ফক্বীয়াহ, মাশুকাহ, মাহবুবাহ, মাদারজাদ ওলী সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ঊলা আলাইহাস সালাম। তিনিই এতোই পূত ও পবিত্রা যে, উনার ছায়া পর্যন্তও কোনো পুরুষ মানুষ দেখেননি। কিতাবে পড়েছি, সাইয়্যিদুল আউলিয়া, গাউছুল আ’যম, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতার জীবনী মুবারক। তিনি এতোই পূত ও পবিত্রা ছিলেন যে, উনাকে বোবা, খোঁড়া, বধির, অন্ধ ইত্যাদি বলা হতো। কারণ উনার ওই সকল অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তিনি কোনো দিন অসন্তুষ্টিমূলক কাজ করেননি। সুবহানাল্লাহ!

রবিবার, ১ মার্চ, ২০১৫

সাইয়িদাতুন নিসা, নুরে জাহান,সাইয়িদাতুন নিসা, নুরে জাহান, উম্মুল উমাম হযরত আম্মা হুযুর ক্বিবলা আলাইহাস সালাম উনার পরিচয় মুবারক


যিনি পঞ্চদশ শতকের মুজাদ্দিদ এবং মুজাদ্দিদে আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত,ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, মাহিউল বিদয়াত  কুতুবুল আলম, হুজ্জাতুল ইসলাম, ক্বইয়ূমুয যামান, গাউছুল আযম, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমাম আল হাসানী ওয়াল হুসাইনী  ওয়াল কুরাইশী হযরত মামদূহ্ মুর্শিদ ক্বিবলাআলাইহাস সালাম  উনার সম্মানিতা সঙ্গিনী তথা পবিত্রা আহলিয়া হচ্ছেন সাইয়িদাতুন নিসা, নুরে জাহান, হাবীবাতুল্লাহ আমাদের প্রাণের আক্বা হযরত আম্মা হুযুর ক্বিবলা আলাইহাস সালাম ।
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অর্ন্তভূক্ত হচ্ছেন সাইয়িদাতুন নিসা, নুরে জাহান,সাইয়িদাতুন নিসা, নুরে জাহান, উম্মুল উমাম হযরত আম্মা হুযুর ক্বিবলা আলাইহাস সালাম যিনি যামানার খালিছ লক্ষস্থল মাহবুবা ওলী। সুবহানাল্লাহ! সাইয়িদাতুন নিসা, নুরে জাহান,সাইয়িদাতুন নিসা, নুরে জাহান, উম্মুল উমাম হযরত আম্মা হুযুর ক্বিবলা আলাইহাস সালাম উনার আক্বা ও শায়েখ আওলাদে রসূল  হযরতমুজাদ্দিদে আযম,  মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক রঙ্গে রঞ্জিত উনার সূমহান জিবন মুবারক প্রবাহের সাথে উনার তাজদীদ মুবারক িএত ওতপ্রোতভাবে মিশে আছে, যার কারণ এই কথা আজ প্রকাশ্য দিবালোকের ন্যয় সত্য যে , যদি মহিলা অঙ্গনে কেউ মুজাদ্দিদ হতেন তা হলে সাইয়িদাতুন নিসা, নুরে জাহান,সাইয়িদাতুন নিসা, নুরে জাহান, উম্মুল উমাম হযরত আম্মা হুযুর ক্বিবলা আলাইহাস সালাম তিনি হতেন সেই মুজাদ্দিদ। সুবহানাল্লাহ্!