۞ হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম ۞ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
۞ হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম ۞ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৪ মার্চ, ২০১৫

বর্তমান পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ ...

"আলহামদু ওয়াশ শুকরু লি শায়িখিল আ'লামীন ওয়াছ ছলাতু ওয়াস সালামু আ'লা আহলি বাইতিহিল কারিম আলাইহিমুস সালাম আজমাঈন"

বর্তমান পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার পরিচিতি মুবারক, সম্মানিত সিলসিলা মুবারক, বরকতময় আগমনের প্রেক্ষাপট, কারণ ও সুমহান তাজদীদ মুবারক উনার ব্যাপ্তির সংক্ষিপ্ত বিবরণ


★ সম্মানিত বরকতময় নাম মুবারক:

যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, খলীফায়ে আ'শির, ইমামুশ শরীয়ত ওয়াত্ব ত্বরীক্বত, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, মাহিউল বিদয়াত, কুতুবুল আলম, গাউছুল আ’যম, হুজ্জাতুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, ছহিবু ক্বাসিম, ছহিবু জামিউল উলূমী ওয়াল হিকাম, ছহিবু জামিউল মাক্বামাত ওয়াল আলক্বাব, ক্বাইয়্যুমে আ’যম, জাব্বারিউল আউওয়াল, ক্বাবিইয়্যুল আউওয়াল, মুজাদ্দিদে আ'যম, নূরে মুকাররম, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আওলাদুর রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলাহ সাইয়্যিদুনা হযরত ইমাম সাইয়্যিদ মুহম্মদ দিল্লুর রহমান আলাইহিছ ছলাতু ওয়াস সালাম আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল ক্বুরাঈশী ওয়াল হানাফী ওয়াল ক্বাদিরী ওয়াল চিশতী ওয়ান নাকশবন্দী ওয়াল মুজাদ্দিদী ওয়াল মুহম্মদী, সম্মানিত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম, সম্মানিত রাজারবাগ দরবার শরীফ। 

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

পবিত্র লাইলাতুর রগায়িব-এ মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম

পবিত্র দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই হযরত ছাহাবা আজমাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং পরবর্তীতে সকল হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনারা জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নতসমূহ জীবনে প্রতিষ্ঠিত করতে। কিন্তু এই সুন্নতসমূহ পালনের মধ্যে কিছু পবিত্র সুন্নত পালন নিজস্ব ইচ্ছাধীন কিন্তু কিছু পবিত্র সুন্নত মহান আল্লাহ রব্বুল আলামীন উনার খাছ অনুগ্রহ ছাড়া পালন করা সম্ভব নয়।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিত আম্মাজান হযরত আমিনা আলাইহাস সালাম উনার পবিত্র রেহেম শরীফ উনার মাঝে পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম উনার প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রি অর্থাৎ জুমুয়া শরীফ উনার রাত্রিতে তাশরীফ নেন। আর যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি উনার আম্মা আলাইহাস সালাম উনার রেহেম শরীফ উনার মাঝে তাশরীফ নিয়েছিলেন পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম উনার ২৬ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ পবিত্র শবে মি’রাজ শরীফ উনার মুবারক রাত্রিতে, এখানে প্রথমত পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম উনার মধ্যে তাশরীফ নেয়াতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ পবিত্র সুন্নত আদায় হয়েছে।
এখন প্রশ্ন হতে পারে, মুজাদ্দিদে যামান মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি তো আর পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম উনার প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রি অর্থাৎ জুমুয়া উনার রাত্রি উনার মাঝে তাশরীফ নেননি, বরং তিনি তাশরীফ নিয়েছেন পবিত্র শবে মি’রাজ শরীফ উনার রাতে এর জবাব কি? এর অসংখ্য অগণিত জবাব রয়েছে। একটি জবাব হচ্ছে- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম মাস উনার প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে অর্থাৎ জুমুয়াবার শরীফ-এ তাশরীফ নেন। আবার যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে যামান মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি পবিত্র শবে মি’রাজ শরীফ-এ তাশরীফ নিলেও বারটি ছিল জুমুয়াবার। সুবহানাল্লাহ। অর্থাৎ এ ক্ষেত্রেও একটি নিগূঢ় সুন্নত আদায় হয়েছে।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যমীনে তাশরীফ নিয়েছেন পবিত্র ১২ই রবীউল আউয়াল শরীফ। বর্তমান যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আযম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনিও পবিত্র ১২ই রবীউল আউয়াল শরীফ-এ যমীনে তাশরীফ নিয়েছেন। সুবহানাল্লাহ!
এখানেও যামানার ইমাম ও মুজতাহিদ মুজাদ্দিদে আ’যম, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার একই মাস অর্থাৎ পবিত্র রবীউল আউয়াল শরীফ এবং একই তারিখ অর্থাৎ ১২ই তারিখে যমীনে আসার সূক্ষ্ম সুন্নত আদায় হয়েছে। যা মহান রব্বুল আলামীন উনার খাছ অনুগ্রহ ছাড়া সম্ভব নয়।
প্রসঙ্গত, একটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন তা হচ্ছে, আমরা একটি ঘটনা জানি সাইয়্যিদুল আউলিয়া বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন যমীনে তাশরীফ নেন সেদিন সবার মনে সংশয় ছিল পবিত্র রমাদ্বান মাস শুরু হওয়া নিয়ে। যখন জানা গেল তিনি সুবহে সাদিকের পর থেকে মায়ের দুধ মুবারক পান করেননি তখন সবাই নিশ্চিত হন যে, পবিত্র রমাদ্বান শরীফ মাস শুরু হয়েছে। সুবহানাল্লাহ! একইভাবে ১২ই রবীউল আউয়াল শরীফ-এ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত দিবস কিনা এ নিয়ে কেউ কেউ মতভেদ করে। এর মূল কারণ তখন “নাসী” করা হতো। অর্থাৎ মাস আগ-পিছ হতো। কিন্তু যামানার ইমাম ও মুজতাহিদ মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ১২ই রবীউল আউয়াল শরীফ-এ তাশরীফ নেয়ায় এটা প্রমাণিত হয়ে গেছে যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ১২ই রবীউল আউয়াল শরীফ তারিখেই তাশরীফ নিয়েছেন অন্য কোনো দিন নয়। সুবহানাল্লাহ!

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

পবিত্র ১৯শে শাওয়াল শরীফ: একটি জান্নাতী বাগান উনার সূচনালগ্নের দিবস


পবিত্র ১৯শে শাওয়াল শরীফ ১৪০৮ হিজরী। আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেলো এক জান্নাতী বাগানের। সেই বাগান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করলেন পঞ্চদশ হিজরী শতকের মহান মুজাদ্দিদ, যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, গাউছুল আ’যম, হাকীমুল হাদীছ, জাব্বারিউল আউওয়াল, ক্বইউল আউওয়াল, ছহিবু সুলত্বানিন নাছীর, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা ইমাম ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাইশী আলাইহিস সালাম। তিনি ১৯শে শাওওয়াল শরীফ সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ফক্বিহাতুন নিসা, মজিদাতুন নিসা, হামিদাতুন নিসা, নূরে মদীনা, গুলে মুবীনা, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাকে শাদী মুবারকের মাধ্যমে এক জান্নাতী বাগানের সূচনা করলেন। জগদ্বাসীদের জন্য জান্নাতী মেহমান হাদিয়ার আনুষ্ঠানিকতা পূর্ণ করলেন।
সেই বাগানের প্রথম জান্নাতী মেহমান, উম্মু আবীহা, রহীমাহ, ফক্বীয়াহ, মাশুকাহ, মাহবুবাহ, মাদারজাদ ওলী সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ঊলা আলাইহাস সালাম। তিনিই এতোই পূত ও পবিত্রা যে, উনার ছায়া পর্যন্তও কোনো পুরুষ মানুষ দেখেননি। কিতাবে পড়েছি, সাইয়্যিদুল আউলিয়া, গাউছুল আ’যম, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতার জীবনী মুবারক। তিনি এতোই পূত ও পবিত্রা ছিলেন যে, উনাকে বোবা, খোঁড়া, বধির, অন্ধ ইত্যাদি বলা হতো। কারণ উনার ওই সকল অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তিনি কোনো দিন অসন্তুষ্টিমূলক কাজ করেননি। সুবহানাল্লাহ!

সুমহান পবিত্র ১৪ই যিলহজ্জ শরীফ !! মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি সম্মানিত নানাজান হওয়ার মুবারক সুন্নতী শান আরো একবার প্রকাশ করলেন ॥ মুবারক তাশরীফ এনেছেন সাইয়্যিদাতুল উমাম, আওলাদে রসূল, ওলীয়ায়ে মাদারযাদ হযরত শাহ নাওয়াসী ছালিছা ক্বিবলা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!

সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!!
আরো একবার সারা জাহান পুলকিত হলো, আনন্দিত হলো, মহান বারে ইলাহী উনার নিকট শুকরিয়া আদায় করে সিজদাবনত হলো। নববী কাননে আরো এক নব ফুলের প্রস্ফুটন ঘটেছে, মুজাদ্দিদী ধারায় নতুন আরেকটি ধারা সংযুক্ত হলো, সঙ্কটাপন্ন বর্তমান মুসলিম উম্মাহ তথা নারীজাতি আমান তথা নিরাপত্তা পেতে আরো একজন সাইয়্যিদাতুল উমাম আলাইহাস সালাম পেলো। হ্যাঁ, মহান আল্লাহ পাক উনার একজন ওলী উনার কথা বলা হচ্ছে, যিনি সাইয়্যিদাতুল উমাম হয়ে জান্নাত থেকে এ ধরায় আগমন করেছেন। সুবহানাল্লাহ!

রবিবার, ১ মার্চ, ২০১৫

বর্তমান পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ ...


"আলহামদু ওয়াশ শুকরু লি শায়িখিল আ'লামীন ওয়াছ ছলাতু ওয়াস সালামু আ'লা আহলি বাইতিহিল কারিম আলাইহিমুস সালাম আজমাঈন"
বর্তমান পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার পরিচিতি মুবারক, সম্মানিত সিলসিলা মুবারক, বরকতময় আগমনের প্রেক্ষাপট, কারণ ও সুমহান তাজদীদ মুবারক উনার ব্যাপ্তির সংক্ষিপ্ত বিবরণ

★ সম্মানিত বরকতময় নাম মুবারক:

যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, খলীফায়ে আ'শির, ইমামুশ শরীয়ত ওয়াত্ব ত্বরীক্বত,ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, মাহিউল বিদয়াত, কুতুবুল আলম, গাউছুল আ’যম, হুজ্জাতুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, ছহিবু ক্বাসিম, ছহিবু জামিউল উলূমী ওয়াল হিকাম, ছহিবু জামিউল মাক্বামাত ওয়াল আলক্বাব, ক্বাইয়্যুমে আ’যম, জাব্বারিউল আউওয়াল, ক্বাবিইয়্যুল আউওয়াল, মুজাদ্দিদে আ'যম, নূরে মুকাররম, আস সাফফাহ, হাবীবুল্লাহ,আওলাদুর রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলাহ সাইয়্যিদুনা হযরত ইমাম সাইয়্যিদ মুহম্মদ দিল্লুর রহমান আলাইহিছ ছলাতু ওয়াস সালাম আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল ক্বুরাঈশী ওয়াল হানাফী ওয়াল ক্বাদিরী ওয়াল চিশতী ওয়ান নাকশবন্দী ওয়াল মুজাদ্দিদী ওয়াল মুহম্মদী, সম্মানিত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম, সম্মানিত রাজারবাগ দরবার শরীফ। 


★ ঠিকানা:
৫ নং আউটার সার্কুলার রোড (মালিবাগ মোড় থেকে ১০০ গজ সামনে, রাজারবাগ পুলিশ লাইনের ৩ নং গেটের বিপরীত পাশে, সুমহান সুন্নতি জামে মসজিদ), রাজারবাগ শরীফ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।

★ বরকতময় সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশের পবিত্রতম স্থান:
ঢাকা, বাংলাদেশ।