۞হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম۞ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
۞হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম۞ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২১ মার্চ, ২০১৫

.... একজন কুতুবুয যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান....


ওলীয়ে মাদারযাদ, মুসতাজাবুদ দা'ওয়াত, আফদ্বালুল ইবাদ, ছহিবে কাফশ ওয়াল কারামাত, ফখরুল আওলিয়া, ছহিবে ইসমে আ'যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, কুতুবুয যামান, আওলাদে রসূল মহাসম্মানিত রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার শান-মান মুবারক, মর্যাদা ও মাক্বাম মুবারক সম্পর্কে রিজালুল গাইব উনারাও অবিহত। সুবহানাল্লাহ!
ছহিবু জামিউল উলূম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
"মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
ان اوليائى تحت قبائى لا يعرفهم غيرى الا اوليائى.
অর্থ: আমার ওলীগণ উনারা আমার কুদরতী জুব্বা মুবারক উনার মধ্যে অবস্থান করেন। উনাদেরকে হক্বীক্বীভাবে একমাত্র আমি মহান আল্লাহ পাক ছাড়া এবং আমি যিনাদেরকে জানার ও বুঝার তৌফিক দান করি, উনারা ছাড়া আর কেউ চিনে না।" সুবহানাল্লাহ!
ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, কুতুবুয যামান সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার বুযুর্গ পূর্বপুরুষ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে একজন মহিলা ওলীআল্লাহ আলাইহাস সালাম তিনি "রিজালুল গায়িব" উনাদের অন্তর্ভূক্ত ছিলেন। সুবহানাল্লাহ! উনার সঙ্গে কুতুবুয যামান সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রায়শঃ সাক্ষাৎ মুবারক হতো। তিনি কুতুবুয যামান সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক খিদমতে নিবেদন করতেন:
"আপনার যদি কখনো কোন কিছুর প্রয়োজন হয়, তবে আমাকে স্মরণ করলেই আমি আপনার মুবারক খিদমতে হাযির হবো এবং আপনার প্রয়োজন পূরণ করে দিবো।" সুবহানাল্লাহ!

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

মহাপবিত্র ১৩ই রবীউল আউওয়াল শরীফ কুতুবুজ্জামান, ওলীয়ে কামিল, ছূফিয়ে বাতিন, আওলাদে রসূল হযরত মাওলানা আলহাজ্জ সম্মানিত দাদা হুযুর ক্বিবলা আলাইহিস সালাম উনার সুমহান পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার তারিখ সুবহানাল্লাহ!

ওলীয়ে কামিল, ছূফিয়ে বাতিন, কুতুবুজ্জামান, ছহিবুল ইলম ওয়াল হিকাম, ছহিবুল কাশফ ওয়াল কারামত, ছহিবুত তাক্বওয়া, ফখরুল উলামা, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত মাওলানা আলহাজ্জ সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম- যিনি বিশ্ববিখ্যাত ও বিশ্বসমাদৃত হক্ব সিলসিলা রাজারবাগ শরীফ সিলসিলা উনার মহাসম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম নামে কায়িনাতে মশহুর। অর্থাৎ তিনি বর্তমান পঞ্চদশ হিজরী শতকের মহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিত আব্বাজান।
হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র মাজার শরীফ, নূরানীগঞ্জ,বাংলাদেশ।

তিনি ১৩ই রবীউল আওয়াল শরীফ, ১৪১৯ হিজরী উনার এই তারিখ মুবারক উনার ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার দিবাগত রাত ১১.৩০ মিনিটে মহান আল্লাহ পাক উনার পবিত্র দীদার মুবারকে চলে যান তথা পবিত্র বিছাল শরীফ লাভ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।