۞হযরত শাহযাদী ঊলা ক্বিবলা আলাইহাস সালাম۞ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
۞হযরত শাহযাদী ঊলা ক্বিবলা আলাইহাস সালাম۞ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ মার্চ, ২০১৫

পবিত্র পহেলা শাওওয়াল শরীফ নাক্বীবাতুল উমাম, হযরত শাহযাদী ঊলা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিলাদত শরীফ উনার দিন



পহেলা আসমান ও যমীনবাসীর জন্য মহা খুশির দিন। এদিন নাক্বীবাতুল উমাম হযরত শাহযাদী ঊলা ক্বিবলা কাবা আলাইহাস সালাম উনার সুমহান বিলাদত শরীফ উনার দিন। একই সঙ্গে আমাদের সকলের ঈদের দিন। পরম ইতমিনানের দিন। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, রহমতুল্লিল আলামীন, রউফুর রহীম, হাবীবাতুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা পবিত্র পহেলা শাওওয়াল শরীফ-এ প্রাণের আক্বা, ক্বিবলা কা’বা, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং উম্মুল উমাম, ওলীয়ে মাদারযাদ, আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের লখতে জিগার, উনাদের নূরে চশম, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ছানা-ছিফত মুবারক প্রকাশের কোশেশের মাধ্যমে আমাদের নিজেদেরকে সম্মানিত ও গৌরবান্বিত করার পথকে অবারিত করে দিয়েছেন। মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পরিপূর্ণ সন্তুষ্টি মুবারক হাছিলের দুরূহ বিষয়কে সহজ ও সম্ভব করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
বলা হয়, ওলীআল্লাহগণ বিশেষত, মুজাদ্দিদগণ উনারা হিম্মতহীন। তার অর্থ এই নয় যে, উনারা রূহানী কুওওয়ত, ক্ষমতা, শক্তি, সাহস, প্রভাব, রোব ও বীরত্বহীন। উনাদের হিম্মতহীন হওয়ার অর্থ হলো, উনাদের নিজস্ব কোনো অভিপ্রায় নেই। উদ্দেশ্য নেই, সিদ্ধান্ত নেই। উনাদের কোনো কাজই আপন ইচ্ছায় সম্পাদিত হয় না। মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম, ছাহিবু ক্বাবা কাওসানী আও আদনা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওযা সাল্লাম উনাদের মুবারক ইচ্ছা, ফায়ছালা ও নির্দেশনায় সঙ্গে মুজাদ্দিদগণ উনারা উনাদের মত ও পথ মিলিয়ে দেন। এমন নিগূঢ় নৈকট্য এবং অবিচ্ছেদ্য নিয়ন্ত্রণে উনাদের কাছে জগৎ-সংসারের ভালো-মন্দ, ইহকাল-পরকালের সবই একাকার। এ অর্থে উনারা হিম্মতহীন। উনাদের মুবারক বংশ বিস্তারের ক্রমধারাও এ নিয়ন্ত্রণেরই অন্তর্ভুক্ত।